পাকা
আম বলকারক, গুরুপাক, বায়ু নাশক, সারক, তৃপ্তি জনক, পুষ্টিকারক এবং কফ বর্ধক। পাকা আম
দুধের সাথে খেলে তা শুক্র বর্ধক, শরীরের বর্ণ সুন্দর কারক, বায়ু পিত্ত দূর করে, রুচিকারক
হয়, পুষ্টিকারক এবং বল বর্ধক। অধিক টক আম ভক্ষণে অগ্নিমান্দ্য, বিষম জ্বর, রক্ত দৃষ্টি
ও চক্ষুরোগ হতে পারে। কিন্তু মিঠা আমে চোখের হিত হয় ও কোন রোগ হয় না। পাকা আম সামান্য
পিত্তকারক। কিন্তু কাচা আম পিত্তকারক নয়। পাকা আম আমাদের ত্বক কে সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। গাছপাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে । আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে। পাকা আমের আঁশে কিছু উপাদান যেমন- ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ থাকায় তা হজমে সহায়তা করে থাকে। আমে আছে প্রচুর পরিমাণে এনজাইম এটা আমাদের শরীরের প্রোটিন অণুগুলো ভেঙ্গে ফেলতে সাহায্য করে যা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
Ripe mangoes are fortifying, gurupak, aerating, astringent, satisfying, nourishing and expectorant. When ripe mango is eaten with milk, it enhances sperm, brightens the complexion, removes air bile, is delicious, nourishing and strengthens the body. Eating too much sour mango can cause indigestion, high fever, blood clots and eye diseases. But sweet mango is good for the eyes and does not cause any disease. Ripe mango is slightly biliary. But raw mango is not biliary. Ripe mango makes our skin beautiful, bright and smooth. Adequate amount of mineral salt is also present in ripe mangoes. Mango mineral salt plays a beneficial role in strengthening our body teeth, nails, hair etc. Ripe mango fiber is rich in vitamins, minerals and anti-oxidants which helps in digestion. Mangoes are rich in enzymes that help our body break down protein molecules which help in increasing digestion.
Post a Comment
0 Comments