 |
| বেগুন |
বেগুনঃ
ইহা অগ্নি বর্ধক, শুক্র বর্ধক, লঘু পাক ও পিত্তকর নয়। ইহা জ্বর, বায়ু ও শ্লেষ্মা বিনাশক। কচি বেগুন কফ ও পিত্ত নাশক। পাকা বেগুন পিত্ত কারক ও গুরুপাক। পোড়া বেগুন অত্যন্ত লঘু, সামান্য পিত্ত কারক, হজমশক্তি বাড়ায়, কফ, মেদ, বায়ু ও আমদোষের শান্তি কারক। পোড়া বেগুনে লবণ ও তেল মিশালে গুরু ও স্নিগ্ধ হয়। এক প্রকার ডিমের মত সাদা বেগুন আছে, তা পূর্বোক্ত বেগুন হতে নিরস কিন্তু অর্শ রোগে বড় উপকারী।বেগুনে কোন চর্বি নেই। তাই যাদের দেহে কোলেস্টেরল বেশি তারা নিশ্চিন্তে বেগুন খেতে পারেন। বেগুনে আছে ভিটামিন এ, সি, ই, কে। বেগুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আছে।
 |
| বেগুন |
Post a Comment
0 Comments